সার্চ করুন...

বিয়ে হোক হুটহাট


বিয়ে হোক হুটহাট

  
 ------- খালিদ বিন সিদ্দীক।

বিয়ে হোক হুটহাট - নয় কোনো ঝুটঝাট,
সতী দেহ ফিটফাট - প্রেমে কেন লুটপাট?

বিয়ে ছাড়া প্রেম নয় - বিয়ে দিয়েই হোক জয়,
প্রেমে আছে ক্ষয়-ভয় - হয়ে যাবে সব লয়।

প্রেমে যায় কমে দাম - আরো হয় বদনাম,
ফকু পেলে দুধ-আম - চাষে কেউ ফেলে ঘাম?

প্রেম যায়, প্রেম আসে - যৌবন রসে ভাসে,
কেউ নেই আর পাশে - দেখে নিও দিন শেষে।

আই লাভ ইউ নয় - উইল ইউ ম্যারি মি?
প্রেমে আছে দুর্ভোগ - দূর হোক লুচুমি।

চায় দোকা, খায় ছ্যাঁকা - হারিয়ে সব একা একা,
মন ফাঁকা, নেই টাকা - মিছে শুধু স্বপ্ন আঁকা।

বিয়ে হলে দ্বীন বলে - অনেক সুখে দিন চলে,
শয়তান নানা ছলে - দুরে রাখে বিয়ে ফেলে।

সব একা দোকা হোক - সুখী হোক সব লোক,
হোক খুব হাসি-জোক - ঠোক তোরা তালি ঠোক।

সব গৃহে মেহমান - এসে যাক নয়া প্রাণ,
বেড়ে যাক মোহ-টান - বয়ে যাক সুঘ্রাণ।

অভাগা পুরুষ মানুষ


অভাগা পুরুষ মানুষ


---------------- খালিদ বিন সিদ্দীক।

পুরুষ মানুষ মানুষ নয়
মেশিন কিংবা যন্ত্র,
আইন-কানুন এন্টি-পুরুষ
চলছে নারীতন্ত্র।

শিক্ষা-চাকরী সবখানেই
নারীর মূল্য বেশী,
রেজাল্ট-ভাইভা সর্বক্ষেত্রে
এগিয়ে রূপ আর হাসি।

যোগ্যতাটা যতই থাকুক
কাজ ছেলেটা পাচ্ছে না,
লুতুপুতুর প্রভাব অনেক
নারীর সাথে পারছে না।

বেকার পাত্রে কন্যা নয়
বেকার ছেলে চলবে না,
বাকার হলেও বেকার পাত্রী
অবিচার কেউ বলবে না।

বেকার পুরুষ মূল্যহীন
অমূল্য সে বেকার নারী,
আগা-গোড়া মুড়িয়ে সোনা
আনতে হবে চড়িয়ে গাড়ী।

বাকার নারী? ওরে বাবা!
তাকে ছোঁয়ার সাধ্য কার?
উঁচু মানের চাকর ছাড়া
ধরবে কে বা হাতটি তার?

ঘরে তুলেই ভাবছো নাকি
এবার বুঝি শেষ খেলা?
পান হতে চুন খসলে পরে
দেখিয়ে দেবে ষোলো কলা।

মামলা ঠুকে লাথিয়ে বুকে
দেখিয়ে দেবে হাজতখানা,
এ তো যেন দাওয়াত করে
খাল কেটে কুমীর আনা।

এই ধরাতে জন্ম নিয়ে
পুরুষ হয়েছে নন্দ ঘোষ,
দুধ-কলায় পুষেও নারী
শুনতে হচ্ছে ফোঁস ফোঁস।

উপায় তো নাই, উপায় খুঁজে
কোনো উপায় পাচ্ছি না,
মরার আগে পুরুষ মুক্তির
উপায় কোনো দেখছি না।।

পরীক্ষা



পরীক্ষা



------------ খালিদ বিন সিদ্দীক।

পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
"পরীক্ষা" শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।

এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।

সেই পরীক্ষা আসে আবার
দু'দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।

শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।

কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।

এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।

একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!

শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।

ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?

ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।