সার্চ করুন...

বিয়ে হোক হুটহাট


বিয়ে হোক হুটহাট

  
 ------- খালিদ বিন সিদ্দীক।

বিয়ে হোক হুটহাট - নয় কোনো ঝুটঝাট,
সতী দেহ ফিটফাট - প্রেমে কেন লুটপাট?

বিয়ে ছাড়া প্রেম নয় - বিয়ে দিয়েই হোক জয়,
প্রেমে আছে ক্ষয়-ভয় - হয়ে যাবে সব লয়।

প্রেমে যায় কমে দাম - আরো হয় বদনাম,
ফকু পেলে দুধ-আম - চাষে কেউ ফেলে ঘাম?

প্রেম যায়, প্রেম আসে - যৌবন রসে ভাসে,
কেউ নেই আর পাশে - দেখে নিও দিন শেষে।

আই লাভ ইউ নয় - উইল ইউ ম্যারি মি?
প্রেমে আছে দুর্ভোগ - দূর হোক লুচুমি।

চায় দোকা, খায় ছ্যাঁকা - হারিয়ে সব একা একা,
মন ফাঁকা, নেই টাকা - মিছে শুধু স্বপ্ন আঁকা।

বিয়ে হলে দ্বীন বলে - অনেক সুখে দিন চলে,
শয়তান নানা ছলে - দুরে রাখে বিয়ে ফেলে।

সব একা দোকা হোক - সুখী হোক সব লোক,
হোক খুব হাসি-জোক - ঠোক তোরা তালি ঠোক।

সব গৃহে মেহমান - এসে যাক নয়া প্রাণ,
বেড়ে যাক মোহ-টান - বয়ে যাক সুঘ্রাণ।

অভাগা পুরুষ মানুষ


অভাগা পুরুষ মানুষ


---------------- খালিদ বিন সিদ্দীক।

পুরুষ মানুষ মানুষ নয়
মেশিন কিংবা যন্ত্র,
আইন-কানুন এন্টি-পুরুষ
চলছে নারীতন্ত্র।

শিক্ষা-চাকরী সবখানেই
নারীর মূল্য বেশী,
রেজাল্ট-ভাইভা সর্বক্ষেত্রে
এগিয়ে রূপ আর হাসি।

যোগ্যতাটা যতই থাকুক
কাজ ছেলেটা পাচ্ছে না,
লুতুপুতুর প্রভাব অনেক
নারীর সাথে পারছে না।

বেকার পাত্রে কন্যা নয়
বেকার ছেলে চলবে না,
বাকার হলেও বেকার পাত্রী
অবিচার কেউ বলবে না।

বেকার পুরুষ মূল্যহীন
অমূল্য সে বেকার নারী,
আগা-গোড়া মুড়িয়ে সোনা
আনতে হবে চড়িয়ে গাড়ী।

বাকার নারী? ওরে বাবা!
তাকে ছোঁয়ার সাধ্য কার?
উঁচু মানের চাকর ছাড়া
ধরবে কে বা হাতটি তার?

ঘরে তুলেই ভাবছো নাকি
এবার বুঝি শেষ খেলা?
পান হতে চুন খসলে পরে
দেখিয়ে দেবে ষোলো কলা।

মামলা ঠুকে লাথিয়ে বুকে
দেখিয়ে দেবে হাজতখানা,
এ তো যেন দাওয়াত করে
খাল কেটে কুমীর আনা।

এই ধরাতে জন্ম নিয়ে
পুরুষ হয়েছে নন্দ ঘোষ,
দুধ-কলায় পুষেও নারী
শুনতে হচ্ছে ফোঁস ফোঁস।

উপায় তো নাই, উপায় খুঁজে
কোনো উপায় পাচ্ছি না,
মরার আগে পুরুষ মুক্তির
উপায় কোনো দেখছি না।।

পরীক্ষা



পরীক্ষা



------------ খালিদ বিন সিদ্দীক।

পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
"পরীক্ষা" শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।

এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।

সেই পরীক্ষা আসে আবার
দু'দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।

শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।

কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।

এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।

একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!

শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।

ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?

ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।

আমাদের রূপসা নদী


রুপসা নদী



--------------- খালিদ বিন সিদ্দীক।


ভাদ্র-জোয়ারে রূপসা ভরে নাকে নাকে,
আকাশে তার পাখী উড়ে ঝাকে ঝাকে।
পাখী সব গ্রামে যায় কাকডাকা ভোরে,
আহার শেষে সন্ধ্যায় ভরা পেটে ফেরে।

এক পাড় ভেঙে তার অন্য পাড় গড়ে,
ছোটো ছোটো নৌকায় জেলে মাছ ধরে।
পৌষ মাসে স্বচ্ছ হয় তার ঘোলা জল,
পার হয় ঘাটে ঘাটে মানুষের ঢল।

দুই তীরে ডকইয়ার্ড ঠকঠক করে,
বড় বড় লঞ্চ-শীপ তিলে তিলে গড়ে।
দৈর্ঘে রূপসা নদী পুরো নয় কিলো,
আগে নাকি দুই পাড় আরো বড় ছিল।

চলে লঞ্চ, চলে রকেট, ঢাকা যায়-আসে,
আরো চলে শীপ-কার্গো, ছোট নাও ভাসে।
তেল আসে, মাল আসে, ঘাটে ঘাটে নামে,
সিরিয়াল দিয়ে শীপ নদী-মাঝে থামে।

আমাদের রূপসা নদী গঙ্গা নদীর শাখা,
এই নদীটা কতো জনের শত স্মৃতিমাখা।
জোয়ার-ভাটায় বইছে নদী বহু বছর ধরে,
ক্লান্ত শ্রমিক ঘাট পেরিয়ে সন্ধ্যায় ফিরে ঘরে।

খুলনা শহর রূপসার কাছে অনেক বড় ঋণী,
আমাদের এই রূপসী রূপসা অনেক গুণে গুণী।

বৌ ছাড়া ঈদ


বৌ ছাড়া ঈদ



---------------- খালিদ বিন সিদ্দীক।

বৌ নাই
মৌ নাই
ঈদ ভরা নিদ,

হোক জয়
আর নয়
বৌ ছাড়া ঈদ।


ফেউ নেই
কেউ নেই
বউ ছাড়া একা,

আর কতো
খালি খালি
যায় খালি থাকা?


একা মা
হেঁশেলে
হয়ে গেছে শ্রান্ত,

নয়া হাতে
দুধে-ভাতে
ফের হোক জ্যান্ত।


বউ ছাড়া
কতো ছড়া
আর কতো ছন্দ?

বউ হোক
বিয়ে হোক
কান্না হোক বন্ধ।


চেয়ারে বসে নামাজ (সালাত) আদায়ের মাসয়ালা

চেয়ারে বসে নামাজ (সালাত) আদায়ের মাসয়ালা


## যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম এবং মাটিতে বসে নামাজ পড়তেও অক্ষম কিন্তু চেয়ারে বসতে সক্ষম শুধুমাত্র সে ব্যক্তিই চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন।

## যে ব্যক্তি দাড়িয়ে কিয়াম করতে অক্ষম এবং বসে রুকু-সিজদা করতেও অক্ষম কিন্তু মাটিতে বসতে সক্ষম, তিনি মাটিতে বসেই ইশারায় নামাজ পড়বেন। হাটু ভাজ করতে না পারলে কিবলার দিকে পা সোজা করে দিয়ে নামাজ আদায় করবেন।

## যে ব্যক্তি জমিনের উপর সিজদা করতে অক্ষম, যদি সে দাড়িয়ে নামায আদায় করতে (কিয়াম করতে) সক্ষম হয় তাহলে তাকে দাড়িয়েই নামায আদায় করতে হবে। আর যেহেতু সে সিজদা করতে অক্ষম তাই সে ইশারায় সিজদা করবে। যদি রুকু করতেও অক্ষম হয় তাহলে রুকুও ইশারায় আদায় করবে। রুকু-সিজদা করতে অক্ষম হওয়ার কারণে দাড়ানোর ফরয ছাড়া যাবে না।

## আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম কিন্তু জমিনের উপর বসে নামায আদায় করতে সক্ষম, তার জন্য শুধু এই বাহানায় চেয়ারে বসে নামায আদায় করা ঠিক নয় যে, সে দাড়িয়ে নামায আদায় করতে বা রুকু সিজদা করতে অক্ষম। বরং এ ধরণের লোকেরা জমিনে বসে নামায আদায় করবে। চেয়ারে বসে নামায আদায় করবেন শুধু ঐ লোকেরা যারা জমিনে বসেও নামায আদায় করতে অক্ষম।

# কিন্তু আপনার যদি দাঁতে ব্যথা হয় আর এ কারণে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন তবে তা হবে আল্লাহ্‌ পাকের সাথে বেয়াদবি।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমীন।।


রাজা নয়, রানী চাই

রাজা নয়, রানী চাই



(প্যারডি কাব্য😜)
------------------------ মিঃ খালি😎😎


রাজা নয়, রানী চাই      তার রূপখানি চাই
রাঙা লাল হোঁট🗢,
রানী-রাজা একাকার      ফুলে ভরা সরোবর⁕🎕
দূর হোক চোট।

জল্পনা, কল্পনা          আজ নেই কোনো মানা
হোক অভিষেক,
দিন শেষ সবরের      এসে পাশে পাজড়ের
হয়ে যাও এক।

চাই এক ফুলমতি      যার আছে গুণ অতি
হাসি মাখা ঠোট🗢,
যার ফুল-সজ্জায়🛏      আসে সুখ দরজায়🚪
দুর হয় চোট।

নোট🤑 নয়, চোট নয়      দম্ভের হোঁট নয়
রানী চাই, রানী,
সাদামাটা মন চাই      শ্রান্তির শেষ চাই
👓দেখে রূপখানি।

একাকিত্বে শত ধিক      রানীতন্ত্রে দাও টিক৴
আর নয় একা,
বলাবলি সব বাদ      নয় আর কর্ণপাত👂
এনে দাও দোকা।

==================================

রাজা চাই রানী চাই (আসল কবিতা)
--------------- সাইফুল হক

রাজা চাই রানী চাই      আর শুধু বাণী চাই
চাই না তো ভোট,
চাই ফের দরবার      রাজা রানী কারবার
হাসি মাখা ঠোঁট।

জাহাঁপনা জাহাঁপনা      নাই নাই কোন মানা
রাজ অভিষেক,
যুগ নয়া মোগলের      বাংলার ভূগোলের
সব লোক এক।

চাই শুধু উন্নতি      নয় কোন দুর্গতি
অহেতুক ভোট,
দাও সব প্রজায়      সকলের দরোজায়
কড়কড়ে নোট।

চোট নয় ভোট নয়      দাপটের কোট নয়
রাজা চাই রাজা,
নিরিবিলি দিন চাই      শান্তির রোশনাই
হয়ে যাবো প্রজা।

গণতন্ত্র দাও ফিক      রাজতন্ত্রে দাও টিক
চুপচাপ থাকা,
দলাদলি সব বাদ      রানী চাই খুব সাধ
কথা ছাফ পাকা।

বিয়ে-শাদি



বিয়ে-শাদি


---------------- খালিদ বিন সিদ্দীক।



ও‍‌‌‍~ দাদী 👵
বিয়ে-শাদি
       এ লগ্নেই হয়ে যাক,

লাগে ডর
ফাকা ঘর
       পোলাপানে ভরে যাক।



নিজ থালে
কম হলে 🍲
       বোঝো সেটা ভালো-ও,

চুলের গাদা
হচ্ছে সাদা
       কমছে চোখের আলো-ও 🕶।



সমাজ-নীতি
মারো লাথি
       বিয়ে হোক জলদি,

মেয়ে খুঁজে
দিন বুঝে
       মাখাও তাকে হলদি।



বিয়ে হলে 💑
কুরআন বলে
       আয়-উন্নতি বাড়ে,

ঐশী বাণী 📖
জিন্দেগানি
       মানব আইন পরে।



শীত-গরম 🌤
একাকী চরম
       আর কতোকাল পারি..?

যাচ্ছে লগ্ন 🕙
হৃদয় ভগ্ন 💔
       তোমার সঙ্গে আড়ি। 😎
   

দ্বিতীয় বিয়ে



দ্বিতীয় বিয়ে (ব্যাঙ্গাত্মক)



------কবি ভাই ( সাইফুল হক) vs মিঃ খালি😎


(কবি ভাইঃ)
প্রথমার পর কেটে গেছে রাত
দ্বিতীয়া এখন লগ্নে,
আকাশে ফের উঠিবে চাঁদ
দ্বিতীয়ার বাহু লগ্নে।


(মিঃ খালিঃ😎)
প্রথমার ঠেলা সামলান আগে
ফের দ্বিতীয়ার লগ্ন,
নইলে উভয়ে মিলে ঠ্যাঙাবে✊👊
হাড্ডি-গুড্ডি ভগ্ন😵।

***

(কবি ভাইঃ)
দ্বিতীয়ার দেখা পাইনি এখনো
নীলিমার কোল ঘেঁষে,
খুঁজিয়া বেড়াই আকাশে নিত্য
দ্বিতীয়া উঠিবে হেসে।


(মিঃ খালিঃ😎)
দ্বিতীয়ার খোঁজ পরে হোক ভাই
প্রথমা জলবে বিষে👹,
খোঁজ নিন আগে প্রথমা ম্যাডাম🧕
ঠান্ডা হবে কিসে..?

***

(কবি ভাইঃ)
তিথির রীতি ভাঙেনা কখনো
দ্বিতীয়ার পরে চাঁদ,
উঠিবে আকাশে সরায়ে জাফরি
আহা সে রূপের ফাঁদ!


(মিঃ খালিঃ😎)
তিথির রীতিতে আমাবশ্যাও হয়
নয় ওঠে শুধু চাদ🌞,
দ্বিতীয়ার হাত ধরেই বুঝবেন 🤔
ছিল তা ঘুঘুর ফাঁদ🦀!

***

(কবি ভাইঃ)
চাঁদমুখ লাগি খুঁজছি দ্বিতীয়া
ওরে আয় ওরে আয়,
রাঙাবো তোরে উষ্ণতা ভরে
তৃষ্ণার জল আয়।


(মিঃ খালিঃ😎)
চাঁদমুখ নয়, পোড়ামুখ😡 ভাই
করবেন হায় হায়👏!
জল পানে গিয়ে গরল পান 😪
আহা কি বেদনাময়।😜


ভাল্লাগে না পড়া-লেখা



ভাল্লাগে না পড়া-লেখা

---------------- খালিদ বিন সিদ্দীক।


ভাল্লাগে না পড়া-লেখা
ভাল্লাগে না বই,
অর্থহীন এই পাঠচক্র
বৃথাই হৈচৈ।

প্রশ্ন-প্যাটার্ণ যাচ্ছেতাই
নুডুলস-ভর্তা-দই,
স্বপ্ন দেখিয়ে গাছে ওঠার
কেড়ে নিচ্ছে মই।

পড়তে গেলেই ঘুম আসে
শুইতে গেলেই ফেবু,
শুয়ে শুয়ে মুটিয়ে গিয়ে
রাকিব মিয়া কাবু ।

হক কথাটা বলতে গেলেই
খেতে হবে ঝাড়ি,
মিথ্যারই জয় সবখানে ভাই
সত্য কথায় আড়ি।।

শীতের সকাল

খেজুরের রস

শীতের সকালে খেজুরের রস
চুলার পিঠে আগুন,
শহুরে জীবনে হারিয়েছি সব
হারিয়েছি সেই ফাগুন।

---------------- মিঃ খালি😎।



ঝরে যাক অভিমান

শিউলী ফুল


ভোর বেলা, গাছ তলা
পড়ে রয় কতো ফুল,
এভাবেই ঝরে যাক
অভিমান, সব ভুল।

---------------- মিঃ খালি😎।

প্রেম-প্রীতি-মায়াজাল

বিয়ের আগে প্রেম=...

প্রেম-প্রীতি-মায়াজাল
বিষাক্ত এক বেড়াজাল,
যে পড়েছে এই তালে
তার দুঃখ চিরকাল।

---------------- মিঃ খালি😎।

ফল খেলে বল হয়

ফল খেলে বল হয়

ফল খেলে বল হয়
গুণীজনে বলে,
মন্দ লোকে দেয় বিষ
গুণধর ফলে।
---------------- মিঃ খালি😎।

শুয়াপোকা / বিছা

শুয়াপোকা / বিছা

"শুয়াপোকা" আসল নাম
"বিছা"-ও বলে তারে,
দেখলে নারী ঝেড়ে শাড়ী
দৌড়ে পালায় ঘরে।

---------------- মিঃ খালি😎।

"DM-09" কাব্য

---------------- খালিদ বিন সিদ্দীক।


ঘুমমাখা ক্লাসে আরিফ কাকু
মগার ক্লাসে পরাগ ভাই,
মিশকাত-মাহমুদ দুই ভাউ
কাউকে মোরা ভুলি নাই।


বিড়াল-মাতা জাকিয়া আপু
রওনক-ডলী-সাব্রিনা,
অতিথি পাখি শান্তা জামান
শাহজাদী-শারমিন-মুম্তাহিনা।


CPA-নেতা আশিক মোটু
অপু-পার্ভেজ-বাশির,
রাইডার রাকিব, সনন মোটু
মুন-মামুন-তোছির।


বায়ার সাইফুল্লাহ হায়ার করে
মাহমুদ-আহমাদ-ইর্ফান,
মিটিং করে সিটিং রাকিব
মাহদী-খালিদ-ইম্রান।
________________________

LEDP প্রকল্পের আওতায় একসাথে প্রশিক্ষণে অংশ নেয়া সকলের নাম সংবলিত কবিতা।

নৌকা ভ্রমণ


নৌকা ভ্রমণ (০৩-০৩-১৭ ইং)



----------- খালিদ বিন সিদ্দীক।

আ-মরা ক'জন সঙ্গে নিয়ে চরের ঘাটের নাও,
রি-ক্ত মনে উজান পানে দেখতে গেলাম গাও।
ফ-টফটিয়ে, খটখটিয়ে চললো সে নাও ভেসে,
র-সিক পরাগ বটিয়াঘাটার চরে নামল এসে।
ও-খানে চরের গভীর কাদায় নামল আরো ক'জন,
ন-দীর চরে খেলা শেষে নৌকায় হল ভোজন।
ক-লকলিয়ে জোয়ার এলো রুক্ষ নদীর বুকে,
= নিউ কিংবা ওল্ড সাথী সবাই থাকুক সুখে। 💕


বিয়ে ও বয়স

---------------- খালিদ বিন সিদ্দীক।

(বিপরীত কাব্য)

কুড়িতেই
বুড়ী 👴 নয়
     বিয়ে হোক বয়সে,
বুড়ো-বুড়ী
ছেলে 👼 কোলে
     থাক খুব আয়েশে।

লেখে-পড়ে 🕮
শেষ করে
     তারপর চাকরী,
পায়ে খাড়া
নয় যে
     করে বৌয়ের নোকরী 😎।

মা ডাক
বাপ ডাক
     হয় সব বয়সে,
টাকা 💰 থাক
ভরে তাক
     দিন কাটুক আয়েশে।

হানিমুন
সুখে খুন
     চুন নয় মুখে,
আজীবন
প্রতি ক্ষণ
     কেটে যাক সুখে।

পর ছেলে
যে পালে
     তারা সব বুড়ী 👴 কি?
ষোড়শী বা
বিংশতি
     বাজা কভু নয় কি?

বাজা হোক
সাজা হোক
     সিদ্ধান্ত আরশের,
যেই বলে
যাই বলে
     দোষ নয় বয়সের।

বিশে বিয়ে
ত্রিশে বিয়ে
     কুরবানী নয় কি?
মেওয়া ফলে
সবুরে
     কবি ভাই জানে কি? 😜

ফুলে ভরা 💮
এই ধরা 🌏
     নয় ভুলে ভুলে,
হুল, ভুল
সব ভুল
     মনু 👼এলে কোলে।

ষোল হোক
কুড়ী হোক
     আরো হোক বেশী,
করো বিয়ে
ক্ষণ নিয়ে
     যার যবে খুশী 💑।

প্রেমময়
সুখময়
     ভালবাসার 💔 চাদরে,
ব্যাথা সব
দুঃখ সব
     দুর হোক আদরে।

কোল জুড়ে
সব নীড়ে
     এসে যাক মেহমান 👶,
দিন হোক
রাত হোক
     কেটে যাক অম্লান 💖।
_____________________________

## বড় ভাই সাইফুল হক (কবি ভাই) রচিত "বয়েস ও ফুল" শীর্ষক ছড়া-কবিতার বিপরীতে রচিত।