(প্যারডি কাব্য😜)
------------------------ মিঃ খালি😎😎।
রাজা নয়, রানী চাই তার রূপখানি চাই
রাঙা লাল হোঁট🗢,
রানী-রাজা একাকার ফুলে ভরা সরোবর⁕🎕
দূর হোক চোট।
জল্পনা, কল্পনা আজ নেই কোনো মানা
হোক অভিষেক,
দিন শেষ সবরের এসে পাশে পাজড়ের
হয়ে যাও এক।
চাই এক ফুলমতি যার আছে গুণ অতি
হাসি মাখা ঠোট🗢,
যার ফুল-সজ্জায়🛏 আসে সুখ দরজায়🚪
দুর হয় চোট।
নোট🤑 নয়, চোট নয় দম্ভের হোঁট নয়
রানী চাই, রানী,
সাদামাটা মন চাই শ্রান্তির শেষ চাই
👓দেখে রূপখানি।
একাকিত্বে শত ধিক রানীতন্ত্রে দাও টিক৴
আর নয় একা,
বলাবলি সব বাদ নয় আর কর্ণপাত👂
এনে দাও দোকা।
==================================
রাজা চাই রানী চাই (আসল কবিতা)
--------------- সাইফুল হক।
রাজা চাই রানী চাই আর শুধু বাণী চাই
চাই না তো ভোট,
চাই ফের দরবার রাজা রানী কারবার
হাসি মাখা ঠোঁট।
জাহাঁপনা জাহাঁপনা নাই নাই কোন মানা
রাজ অভিষেক,
যুগ নয়া মোগলের বাংলার ভূগোলের
সব লোক এক।
চাই শুধু উন্নতি নয় কোন দুর্গতি
অহেতুক ভোট,
দাও সব প্রজায় সকলের দরোজায়
কড়কড়ে নোট।
চোট নয় ভোট নয় দাপটের কোট নয়
রাজা চাই রাজা,
নিরিবিলি দিন চাই শান্তির রোশনাই
হয়ে যাবো প্রজা।
গণতন্ত্র দাও ফিক রাজতন্ত্রে দাও টিক
চুপচাপ থাকা,
দলাদলি সব বাদ রানী চাই খুব সাধ
কথা ছাফ পাকা।
