সার্চ করুন...

বিয়ে-শাদি



বিয়ে-শাদি


---------------- খালিদ বিন সিদ্দীক।



ও‍‌‌‍~ দাদী 👵
বিয়ে-শাদি
       এ লগ্নেই হয়ে যাক,

লাগে ডর
ফাকা ঘর
       পোলাপানে ভরে যাক।



নিজ থালে
কম হলে 🍲
       বোঝো সেটা ভালো-ও,

চুলের গাদা
হচ্ছে সাদা
       কমছে চোখের আলো-ও 🕶।



সমাজ-নীতি
মারো লাথি
       বিয়ে হোক জলদি,

মেয়ে খুঁজে
দিন বুঝে
       মাখাও তাকে হলদি।



বিয়ে হলে 💑
কুরআন বলে
       আয়-উন্নতি বাড়ে,

ঐশী বাণী 📖
জিন্দেগানি
       মানব আইন পরে।



শীত-গরম 🌤
একাকী চরম
       আর কতোকাল পারি..?

যাচ্ছে লগ্ন 🕙
হৃদয় ভগ্ন 💔
       তোমার সঙ্গে আড়ি। 😎
   

দ্বিতীয় বিয়ে



দ্বিতীয় বিয়ে (ব্যাঙ্গাত্মক)



------কবি ভাই ( সাইফুল হক) vs মিঃ খালি😎


(কবি ভাইঃ)
প্রথমার পর কেটে গেছে রাত
দ্বিতীয়া এখন লগ্নে,
আকাশে ফের উঠিবে চাঁদ
দ্বিতীয়ার বাহু লগ্নে।


(মিঃ খালিঃ😎)
প্রথমার ঠেলা সামলান আগে
ফের দ্বিতীয়ার লগ্ন,
নইলে উভয়ে মিলে ঠ্যাঙাবে✊👊
হাড্ডি-গুড্ডি ভগ্ন😵।

***

(কবি ভাইঃ)
দ্বিতীয়ার দেখা পাইনি এখনো
নীলিমার কোল ঘেঁষে,
খুঁজিয়া বেড়াই আকাশে নিত্য
দ্বিতীয়া উঠিবে হেসে।


(মিঃ খালিঃ😎)
দ্বিতীয়ার খোঁজ পরে হোক ভাই
প্রথমা জলবে বিষে👹,
খোঁজ নিন আগে প্রথমা ম্যাডাম🧕
ঠান্ডা হবে কিসে..?

***

(কবি ভাইঃ)
তিথির রীতি ভাঙেনা কখনো
দ্বিতীয়ার পরে চাঁদ,
উঠিবে আকাশে সরায়ে জাফরি
আহা সে রূপের ফাঁদ!


(মিঃ খালিঃ😎)
তিথির রীতিতে আমাবশ্যাও হয়
নয় ওঠে শুধু চাদ🌞,
দ্বিতীয়ার হাত ধরেই বুঝবেন 🤔
ছিল তা ঘুঘুর ফাঁদ🦀!

***

(কবি ভাইঃ)
চাঁদমুখ লাগি খুঁজছি দ্বিতীয়া
ওরে আয় ওরে আয়,
রাঙাবো তোরে উষ্ণতা ভরে
তৃষ্ণার জল আয়।


(মিঃ খালিঃ😎)
চাঁদমুখ নয়, পোড়ামুখ😡 ভাই
করবেন হায় হায়👏!
জল পানে গিয়ে গরল পান 😪
আহা কি বেদনাময়।😜


ভাল্লাগে না পড়া-লেখা



ভাল্লাগে না পড়া-লেখা

---------------- খালিদ বিন সিদ্দীক।


ভাল্লাগে না পড়া-লেখা
ভাল্লাগে না বই,
অর্থহীন এই পাঠচক্র
বৃথাই হৈচৈ।

প্রশ্ন-প্যাটার্ণ যাচ্ছেতাই
নুডুলস-ভর্তা-দই,
স্বপ্ন দেখিয়ে গাছে ওঠার
কেড়ে নিচ্ছে মই।

পড়তে গেলেই ঘুম আসে
শুইতে গেলেই ফেবু,
শুয়ে শুয়ে মুটিয়ে গিয়ে
রাকিব মিয়া কাবু ।

হক কথাটা বলতে গেলেই
খেতে হবে ঝাড়ি,
মিথ্যারই জয় সবখানে ভাই
সত্য কথায় আড়ি।।